• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ ১২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ ১২:২৬

96000029 1

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার

জনতার আওয়াজ ডেস্ক
মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০০ একর জায়গা উদ্ধার করেছে। বুধবার (২১ মে) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) হতে কিমি ১৪.০০ (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।

পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com