• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় ঐক্যের মধ্যেই সকল সমস্যার সমাধান রয়েছে: এনডিপি

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫ ১:১৫
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ১:১৫

960001 12

জাতীয় ঐক্যের মধ্যেই সকল সমস্যার সমাধান রয়েছে: এনডিপি

বিশেষ প্রতিনিধি
রাষ্ট্রে সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিলতা মোকাবেলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বরং সকল পক্ষের অংশগ্রহণে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ এক যৌথ বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,
“এমন বাংলাদেশ দেখার জন্য ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ ও শহীদ ওয়াসিমরা জীবন দেননি। হাজারো ছাত্র-জনতা আহত হয়েছিলেন। সেই দিনে ফ্যাসিবাদ পতনের জন্য সবাই এক প্ল্যাটফর্মে এসেছিল—আজ দেশ গঠনের জন্যও সবার এক প্ল্যাটফর্মে আসা উচিত।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বে একটি সর্বজনগ্রাহ্য জাতীয় নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন-পূর্ব সংস্কার সম্পন্ন করে একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং পরবর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে।”

এনডিপি আরও দাবি করে, “আমরা আর গুম-খুন-হত্যার রাজনীতি চাই না। যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে আনতে হবে বা মৃত্যুর প্রমাণস্বরূপ পরিবারের কাছে ডেথ সার্টিফিকেট দিতে হবে। যেমন জুলাইয়ের শহীদরা ক্ষতিপূরণ পেয়েছেন, তেমনি গুম হওয়া পরিবারগুলোকেও রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে।”

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, “জাতীয় ঐক্যের মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com