• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পিটার হাসকে হুমকিদাতা আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫ ৩:২২
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ৩:২২

96662225414

পিটার হাসকে হুমকিদাতা আ’লীগ নেতা গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া কক্সবাজারের মহেশখালী দ্বীপের আওয়ামী লীগ নেতা ও হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মহেশখালী দ্বীপে অভিযান চালিয়ে ফরিদুল আলম ছাড়াও আরো ৩ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

আটক হওয়া তিনজন হলেন— কালারমারছড়ার ডাক্তার আহমুদুর রহমান (৫৫), মিজানুর রহমান (৫০) ও মাতারবাড়ির মো. সাদ্দাম হোসেন (২৬)।

২০২৩ সালের ১৫ নভেম্বর মহেশখালী দ্বীপ উপজেলার কালারমারছড়া মাঠে আওয়ামী লীগের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরিদুল ইসলাম পিটার হাসকে হুমকি দিয়েছিলেন।

তার বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই সময় কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে ফরিদুলের বক্তব্যের সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছিল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাসা থেকে ফরিদুল আলমকে গ্রেপ্তার করে।

ওসি জানান, জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনায় দায়ের করা একটি মামলায় ফরিদুল আলমের নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একই সময় মহেশখালী দ্বীপের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরো তিনজন আওয়ামী লীগ কর্মীকেও গ্রেপ্তার করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com