• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

শপথ নিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে ইশরাকের আইনজীবীর নোটিশ

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৩:৩৭
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৩:৩৭

শপথ নিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে ইশরাকের আইনজীবীর নোটিশ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী।

আজ সোমবার সকালে তার পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

এর আগে, বুধবার (২১ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠায় ইশরাক হোসেনের আইনজীবী।

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট প্রাঙ্গণে খোকন বলেন, হাইকোর্টের রায়ের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পাড়ালে এবার আদালত অবমাননা হবে। আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেয়ায় আর কোনো বাধা রইল না। আগামী ২৬ মে’র মধ্যে তাকে শপথ পড়াতে হবে।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সোমবার (১৯ মে) বিকেলে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে ১০টি পয়েন্টে এর ব্যাখ্যা করেন।

ফেসবুক পোস্টে দেয়া ব্যাখ্যার মধ্যে রয়েছে-

১. আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে।

২. নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরে কমিশন আপিলও করেনি।

৩. আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেয়ার আগেই এবং একইসাথে দু’জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

৪. উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই।

৫. শপথ না দেয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট করা হয়েছে, যা এখনো বিচারাধীন।

৬. বরিশাল সিটি করপোরেশন সংক্রান্ত মামলায়, আর্জি সংশোধনসংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। এতে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না।

৭. মেয়াদসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে, কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কি না তা স্পষ্ট নয়।

৮. নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ ও রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে।

৯. এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

১০. আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে, আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com