• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে খতমে নবুয়ত

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৮:৪৮
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৮:৪৮

9600009 4

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে খতমে নবুয়ত

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। মূলত মহানবী মুহাম্মদ (সা.)-কে শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আগামী ১৫ নভেম্বর মহাসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২৬ মে) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল হামিদের (পীর সাহেব মধুপুর) সভাপতিত্বে কমিটির খাস বৈঠক রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসাতুস সুফফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাওলান রশিদ আহমাদ, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা সাঈদ নূর, মাওলানা দ্বীন মোহাম্মাদ (পীর সাহেব জায়গীর), মাওলানা নূরুল হক হামিদী, মুফতি সালাউদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা হারুনুর রশিদ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা মাস‌উদুর রহমান আইয়ুবী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা আবু ইউসুফ ও মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী প্রমুখ।

এদিকে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা আব্দুর রশিদকে আহ্বায়ক, মাওলানা মোহাম্মদ আলী কাসেমী ও মাওলানা সাঈদ নূরকে যুগ্ম আহ্বায়ক, মুফতি ইমাদ উদ্দীনকে সদস্য সচিব, মুফতি সালাহউদ্দিন ও মাওলানা উবায়দুল্লাহ কাসেমীকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com