• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ন্যান্‌সির ‘কথা দিয়ে কথা রাখোনি

প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫ ১২:২৭
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫ ১২:২৭

 

বিনোদন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। বর্তমানে তিনি নতুন গান ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে নিজের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয় এ গুণী শিল্পী। গত ঈদেও নতুন গান প্রকাশ করেছিলেন তিনি। এবারো নিজের চ্যানেলে ঈদ উপলক্ষে নতুন একটি গান প্রকাশ করলেন এ গায়িকা। গানটির শিরোনাম ‘কথা দিয়ে কথা রাখোনি’। এর কথা-সুর রচনা করেছেন তরুণ মুন্সী। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে গতকাল। কথা দিয়ে কথা রাখোনি/বলো না কেন যে তুমি/কি করে যে কি হলো/ জীবনটা এলোমেলো/ উত্তর আজও মেলেনি/ভালোবাসা কেন এত দুঃখ দিলো/ আজও তা আমি বুঝিনি- এমন কথামালাতেই সাজানো হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে নাজমুন মুনিরা ন্যান্‌সি বলেন, এটি একটি সেড গানই বলা চলে। হারিয়ে যাওয়া প্রিয় মানুষের কথা না রাখা ও ভালোবাসার স্মৃতি হাতড়িয়ে বেড়ানোর গল্পই বলা হয়েছে এখানে। গানটি আমার নিজের বেশ পছন্দের। যারা সত্যিকারের ভালো গান পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে। এদিকে আরও বেশ কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে এ শিল্পীর। এ গানগুলোর ঈদের পর নির্দিষ্ট সময় পরপর ভিডিওসহ প্রকাশ হবে বলে জানালেন এ শিল্পী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম