• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আ’লীগকে ছাড়া ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ১২:২১
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ১২:২১

আ’লীগকে ছাড়া ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস

জনতার আওয়াজ ডেস্ক
নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কি—না। এ নিয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

বুধবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি যে, জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়।

এরপর তিনি বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গীর মানে হলো প্রতিটি বাংলাদেশির নিজের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘ ‘অন্তর্ভুক্তিমূলক’ বলতে মনে করে রাজনৈতিক দলের নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন। নারী, নৃ-জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে—এ বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি।

গোয়েন লুইস বলেন, তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে….দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে (আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে)। এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

এ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে করিডর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com