• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফের বাবা হচ্ছেন আরবাজ, শুভেচ্ছা জানাতেই লজ্জিত অভিনেতা!

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৪:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৪:৫২

ফের বাবা হচ্ছেন আরবাজ, শুভেচ্ছা জানাতেই লজ্জিত অভিনেতা!

বিনোদন ডেস্ক

সম্প্রতি স্ত্রী সুরার সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন আরবাজ খান। ফেরার সময় তারা মুখোমুখি হয়ে যান ছবিশিকারিদের। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। স্ফীতোদর স্পষ্ট না হলেও তাঁর স্থূলতা চোখে পড়ছিল। তাহলে আরবাজ খান ৫৭ বছরে ফের বাবা হচ্ছেন। প্রকাশ্যে সে কথা স্বীকার না করলেও এ বার লজ্জায় লাল হয়ে গেলেন তিনি। যেন বুঝিয়ে দিলেন, খবরের সত্যতা আছে।

গত কয়েক মাস ধরেই বাতাসে ছিল গুঞ্জন— ফের বাবা হচ্ছেন সালমান খানের ছোট ভাই।

রেস্তোরায় ছবিশিকারিরা আরবাজকে শুভেচ্ছা জানালে সরাসরি তার উত্তর দেননি অভিনেতা, তবে চোখেমুখে ছড়িয়ে পড়ে হালকা হাসি। সেই হাসির রেশ ফুটে ওঠে সুরার মুখেও। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

যদিও বেশি বিরক্ত করেননি ছবিশিকারিরা। দম্পতি গাড়ির দিকে এগোতেই শোনা যায় একজন ছবিশিকারি বলছেন, ‘আরে যেতে দাও।’ ততক্ষণে স্ত্রীকে যত্ন করে গাড়িতে তুলে দিয়েছেন আরবাজ়।

পিছন ফিরে তিনিও বলেন, ‘আপনারাও যেতে দিন। কোনও কোনও বিষয় বুঝতে হবে তো।’ অভিনেতা একপ্রকার বুঝিয়েই দিলেন বিষয়টি নিয়ে বেশি আলোচনা তিনি চাইছেন না। কিন্তু তাঁর অভিব্যক্তিতেই ফুটে উঠেছে ইতিবাচক মনোভাব।

২০২৩ সালের ডিসেম্বরে এক ঘরোয়া অনুষ্ঠানে সুরার সঙ্গে বিয়ে হয় আরবাজের। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গেও রয়েছে অভিনেতার এক পুত্র, আরহান খান। এখন তার বয়স প্রায় ২১ বছর। ২০১৭ সালে মালাইকার সঙ্গে আরবাজের বিবাহবিচ্ছেদ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com