• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শিক্ষা হয়েছে, আর ভুল করতে চান না অনন্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৮:০৬

শিক্ষা হয়েছে, আর ভুল করতে চান না অনন্যা

বিনোদন ডেস্ক

আদিত্য রায় কপূরের সঙ্গে গত বছর বিচ্ছেদ ঘটে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। এ ঘটনায় নাকি অনেকটাই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চাঙ্কি-কন্যা।

সে বারও মন ভাঙে অনন্যার। তাই এ বার আর কারও মন জুগিয়ে চলবেন না। আপোসহীন সম্পর্কে থাকতে চান। ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অভিনেত্রী?

গত কয়েক বছরে বার বার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।

অনন্যার কথায়, ‘সকলকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনও ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পিছনে রেখেছি সব সময়।’

কিন্তু এ বার আর তেমনটা করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানান, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সে ভাবেই তাকে গ্রহণ করতে হবে।

অনন্যার কথায়, ‘লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ।’ পাশাপাশি, অনন্যা এও জানান, যে সব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ব বোধ করতে পারে না সে কখনওই যোগ্য সঙ্গী হতে পারে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com