• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দুই বছরের সম্পর্ক ছিল দীপিকার সঙ্গে, বিচ্ছেদটা আমিই করেছি

প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ৩:০৯
আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ৩:০৯

96000025

দুই বছরের সম্পর্ক ছিল দীপিকার সঙ্গে, বিচ্ছেদটা আমিই করেছি

বিনোদন ডেস্ক

একদিকে কাজ আর অন্যদিকে রণবীর ও ছোট্ট দুয়াকে নিয়ে সুখের সংসার দীপিকা পাড়ুকোনের। তারই মাঝে হঠাৎ আর্বিভাব অভিনেত্রীর ‘প্রাক্তন’ প্রেমিক মুজাম্মিল ইব্রাহিমের। তার দাবি, নায়িকার সঙ্গে দুই বছরের সম্পর্কে ছিলেন।

বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি পোডকাস্টে সাক্ষাৎকার দেন ভারতীয় মডেল মুজাম্মিল ইব্রাহিম। বছর দুয়েক ধরে দীপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন।

সেই পোডকাস্টে ইব্রাহিম জানান, “সেই সময় কেবলই মুম্বাইতে এসেছেন দীপিকা। অভিনয় জগতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। তখন আমি বড় তারকা ছিলাম। দীপিকার সঙ্গে মন দেওয়া নেওয়া। বছর দুয়েক আমাদের সম্পর্ক ছিল।”

প্রেমের সম্পর্কে থাকাকালীন কীভাবে একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন, সে স্মৃতি রোমন্থন করেন মুজাম্মিল। বলেন, “সেই সময় আমরা অনেক ছোট ছিলাম। হাতে টাকাপয়সা কম। তাই বৃষ্টি ভিজে রিকশায় বসে প্রেম করতাম। তারপর আমি একটা গাড়ি কিনলাম। দীপিকা খুব খুশি হয়েছিল। তারপর থেকে আর কোনওদিন রিকশায় বসে সময় কাটাতে হয়নি আমাদের।”

দীপিকার জন্মদিনের স্মৃতিও উজাড় করে দেন মুজাম্মিল। বলেন, “এক ডিজে বন্ধু ছিলেন দীপিকার। সে কারণে একবার জন্মদিনে খুবই আনন্দ হয়েছিল। দীপিকার প্রিয় গান লুপে চালিয়ে খুব মজা করেছিলাম আমরা। তারপর থেকে ওর পছন্দই আমার কাছে প্রথম গুরুত্ব পেত।”

বিচ্ছেদের প্রসঙ্গ আসলে আজও যেন মন কাঁদে দীপিকার ‘প্রাক্তনে’র। তবে সেই সময় নিজেই নাকি সম্পর্ক ভাঙেন।

তিনি বলেন, “আজ আর আমাদের সম্পর্ক নেই। আমাকে কেউ চেনেও না। কিন্তু আজ আমি দীপিকার সবচেয়ে বড় অনুরাগী। ওর একটা ছবিও দেখতে ভুলি না। ও সত্যি খুব সুন্দর। সত্যি ও মহান। বিয়ের পরেও কখনও কখনও আমাদের কথা হয়েছে।”

দীপিকার ব্যক্তিগত জীবনের নানা কথাই অনুরাগীদের জানা। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় বছর তিনেক রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। বছর তিনেক পর পথ আলাদা হয়ে যায় তাদের।

এরপর সঞ্জয় লীলা বনশালির ‘রাম লীলা’র সেটে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের শুরু। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। গত বছরে ‘দীপবীরে’র জীবনে আসে ছোট্ট দুয়া। তবে কখনই মুজাম্মিলকে নিয়ে কোনও গুঞ্জনই শোনা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com