• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫ ৩:০৬
আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫ ৩:০৬

9652536

শরীয়তপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি
ঈদের ২য় দিনে শরীয়তপুরে রেড ক্রিসেন্ট সোসাইটিশরীয়তপুর ইউনিচ এর উদ্যোগে হতদরিদ্র অসহায় গরীব ৮০টি পরিবারের মাঝে কোররবানির মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জুন ২০২৫) সকালে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান মাদবর, সেক্রেটারী মোঃ আবুল হোসেন সরদার, সদস্য আঃ রহমান, এডভোকেট ফিরোজ আহম্মেদ,ইমরান আল নাজির।
এসময় বক্তারা বলেন, কোররবানির মূল শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সবসময় মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।তারা আরও বলেন, কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে। বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com