• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালিতে পুলিশের বাধা

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪৯
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪৯

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়।

র‌্যালি শুরু হওয়ার আগেই প্রায় ১৫০ গজ দূরে মেট্রো স্কাউট মার্কেটের সামনে রাস্তা আটকে দেয় পুলিশ। নেত্রীরা র‌্যালিটি সামনে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলেও যেতে দেওয়া হয়নি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে নাইট এঙ্গেলের মোড় ঘুরে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বক্তব্য রাখেন। কিন্তু র‌্যালিটিতে তারা অংশগ্রহণ করেননি।

এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম