• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কামাল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৮
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৮

9600025 6

কামাল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো- অর্ডিনেটর, কামাল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের বিএনপির উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ৮ সেপ্টেম্বর বাদ মাগরিব পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দেশ ও জাতির সুখ, সমৃদ্বি ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্মসম্পাদক খসরুজ্জামান খসরু, ডঃ মুজিবুর রহমান (দপ্তর), আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিনিয়র সদস্য তাহির রায়হান চৌধুরী পাভেল, সহসাধারন সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ(সহ দপ্তর), যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন,, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, টাওয়ার হেমলেটস বিএনপির সিনিয়র সহসভাপতি রাজন আলী সাইদ, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রমান আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাশূক, তুহিন মোল্লা, নুরুল ইসলাম, উজ্জ্বল আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com