• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শিক্ষা কার্যক্রমে ৪ নতুন বিষয় যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:১৯
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:১৯

শিক্ষা কার্যক্রমে ৪ নতুন বিষয় যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

 

কুমিল্লা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
২০২৭ সাল থেকে শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।ঘড়ি কিনুন

তিনি বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে।’

আরও পড়ুন
‘শিল্প-একাডেমিয়া সম্পর্কের ঘাটতিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে বাংলাদেশ’
‘শিল্প-একাডেমিয়া সম্পর্কের ঘাটতিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে বাংলাদেশ’
প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রাখা প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি তিনি খেলাধুলাকে আরো বেশি গুরুত্ব দিয়েছেন। ২০২৭ সালে শিক্ষা কারিকুলামে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, স্পোর্টস, কালচার যুক্ত করা হচ্ছে।’

২০২৮ থেকে প্রত্যেকটি কারিকুলামে যে যে জায়গায় পরিমার্জন, পরিবর্তন করা দরকার করা হবে। আমরা আগামী দিনে এক প্রজন্ম তৈরি করতে চাই- যেই প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে, যেই প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিবে। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই দিন বিবেচনায় আজকের অনুষ্ঠানটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রতিযোগিতায় দেশের সবকটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com