• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মধ্যরাতে পিয়ার দরজায় ফারিয়া, চমকে দিতে গিয়ে নিজেই অবাক!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:১৭

9666854720

মধ্যরাতে পিয়ার দরজায় ফারিয়া, চমকে দিতে গিয়ে নিজেই অবাক!

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের জন্মদিন আজ। দিনটিতে পরিবার, বন্ধু, সতীর্থ ও ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তিনি। তবে নেটিজেনদের নজর কেড়েছে একটি ব্যতিক্রম ঘটনা।

জন্মদিনের প্রথম প্রহরে বন্ধু পিয়াকে চমকে দিতে চেয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাই রাত ১২টার পরই হাজির হন পিয়ার বাসার সামনে। সঙ্গে আরো কয়েকজন বন্ধুও ছিলেন। তাদের হাতে কেক ও নানা উপহার। ভাবলেন, বন্ধুকে এই মধ্যরাতে চমকে দেবেন।

কিন্তু ঘটল বিপরীত। উল্টো ফারিয়ারাই হলেন অবাক। কারণ পিয়া জান্নাতুল ঘরের দরজাই খুললেন না! না না, ইচ্ছাকৃত না। তিনি ও তার বাসার সকলে আসলে ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে দরজায় নক করার পরও সাড়া দিতে পারেননি।

অগত্যা পিয়ার দরজার সামনেই একটি ভিডিও রেকর্ড করেন ফারিয়া। সেখানে বলেন, ‘এটা পিয়া জান্নাতুলের বাসা। আধা ঘণ্টা ধরে আমরা নক করছি, কিন্তু যার জন্মদিন, সে দরজা খুলছে না। সে ঘুমিয়ে আছে। সো, পিয়া হ্যাপি বার্থডে। সকালে উঠে ভিডিওটা দেখো।’

আজ সকাল সাড়ে নয়টার দিকে ফারিয়ার ওই ভিডিওর নিচে কমেন্ট করলেন পিয়া। লিখলেন, ‘তোমরা তো জানো, আমি জলদি ঘুমিয়ে যাই। অন্তত ১০টার দিকেও বলতে পারতে যে, তোমরা আসবে। পুরা বাসা ঘুমিয়ে গিয়েছিল। সো সরি। আর অনেক ধন্যবাদ।’

এদিকে ভিডিও বার্তার পর পিয়াকে আবার পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন ফারিয়া। সেখানে দুজনের একগুচ্ছ ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লেখেন, ‘প্রতিটা মানুষের জীবনে এমন একজন বন্ধু থাকা দরকার, যে প্রয়োজনে তাকে একটা রিয়ালিটি চেক দিতে পারবে! একটা বয়সের পর বন্ধুত্ব মানে শুধু সবকিছুতে একমত হওয়া, আড্ডা দেওয়া কিংবা শপিং করা নয়। বন্ধুত্ব মানে ভুলগুলো ধরিয়ে দেওয়া, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করা, আর প্রয়োজনে শক্ত করে পাশে দাঁড়ানো। পিয়াকে অনেক আগে থেকেই চিনতাম, একই জায়গায় কাজের সুবাদে। কিন্তু আমাদের বন্ধুত্বটা হয়েছে ৩০ পার হওয়ার পর। আর সত্যি বলতে, ম্যাচিউর ফিমেল ফ্রেন্ডশিপের মতো সুন্দর সম্পর্ক পৃথিবীতে খুব কমই আছে। একটা বয়সের পর একজন বন্ধু কখনো বোন, কখনো গার্ডিয়ান, আবার কখনো সবচেয়ে ভরসার অ্যাডভাইজার হয়ে ওঠে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com