• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৫৬

963333369

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

 

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রতিদিন দুপুরের খাবারে সাড়ে ১০ লাখ টাকা এবং বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার সারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি।

Advertisement

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি দায়িত্বে থাকা অবস্থায় দেশের একটি পয়সাও নষ্ট হতে দেবেন না।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আট দিনের সফরে বরগুনায় এসে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, কেয়ামতের ময়দানে মহান আল্লাহ মানুষের বাহ্যিক রূপ—কে মোটা, শুকনা, কালো, ফর্সা, লম্বা নাকি খাটো ছিলেন, তা দেখে বিচার করবেন না; দেখবেন অন্তরের অবস্থা ও ইমান। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। গত পরশু দুপুরেও তার সঙ্গে ঢ্যাঁড়শ ভাজি, মিষ্টি কুমড়া ভর্তা আর ডাল দিয়ে খাবার খেয়ে এসেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বড় প্রাপ্তি যে তারেক রহমানের মতো একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এমন সুযোগ হেলায় নষ্ট করা ঠিক হবে না।

সংসদীয় দলের সভার প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্লামেন্টের বিশেষ একটি সভায় সংসদ সদস্যদের স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন—আপনারা এমপি হয়েছেন, সম্মানিত হয়েছেন; কিন্তু আপনারা যদি কর্মীবান্ধব না হন, কর্মীদের মূল্যায়ন না করেন, তবে দল চলবে কিভাবে? তৃণমূলের কর্মীরা ১৭ বছর লড়াই-সংগ্রাম করে আমাদের আজকের এই অবস্থানে এনেছেন। এখন তাদের দেখভালের দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

তিনি আরও জানান, কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি কিংবা সন্ত্রাস বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে তিনি বলেন, দল থেকে মিষ্টির বহিষ্কার হওয়াই শেষ কথা নয়; পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, স্থানীয় নির্বাচনে সমাজের জনপ্রিয় ব্যক্তিরাই অংশ নেবেন। সেখানে দলীয় প্রতীকের লড়াই থাকবে না; ধানের শীষ, নৌকা কিংবা অন্য কোনো প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত দলীয় প্রতীকের কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সামাজিক সম্পর্ক অটুট রাখতেই প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে কোনো ব্যক্তি বিএনপি না করেও যদি জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হতে চান, তবে কোনো বাধা থাকবে না। এটিই একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা।

চিফ হুইপ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশে দুর্ভিক্ষের মর্মান্তিক চিত্র আমরা দেখেছি। সেই পরিস্থিতি থেকে মাত্র তিন বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে সেনেগালেও খাদ্য ও চাল রপ্তানি করার নজির তৈরি করেছিলেন তিনি। আর বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি, সমাজ ও গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই দায়িত্ব নিয়ে দেশকে পুনরুদ্ধারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com