• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

ফ্যাসিস্টদের রুখে দিতে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: এমপি এমরান চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩১
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩১

ফ্যাসিস্টদের রুখে দিতে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এমপি এমরান চৌধুরী
 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকে এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে আয়োজিত এক সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

 

এ সভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পতিত ফ্যাসিস্ট শক্তি এখন নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের সকল অপতৎপরতা রুখে দিতে তৃণমূলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।
এ সময় তিনি দলের ভেতরে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস এবং গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

 

​সভায় বক্তারা দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিএনপি নেতা নজরুল ইসলামসহ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম