• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ে করেই বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় সোহেল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৩৫

9666523 19

বিয়ে করেই বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় সোহেল

নিউজ ডেস্ক

বুধবার দিনের বেলা বিয়ে করেই সন্ধ্যায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ব্রাহ্মণবাড়িয়ার যুবদল নেতা সোহেল ভূঁইয়া। রাজধানীর নয়াপল্টনে ২৭ জুলাই (বৃহস্পতিবার) মহাসমাবেশের কথা ছিল বিএনপির। পরে একদিন পিছিয়ে শুক্রবার তারিখ ঘোষণা করা হয়।

সরাইল উপজেলার অরুআইল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে ওই দিন সন্ধ্যায় বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় চলে আসেন তিনি। এখনও তিনি পরে রয়েছেন বরের পোশাক।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সোহেল জানান, দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের জন্য চলে আসেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার মহাসমাবেশ হবে মনে করেই ঢাকায় এসেছি। এখন শুক্রবার কি ধরণের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়, তার উপর নির্ভর করবে- কবে বাড়ি ফিরব।’

তার মতো এমন অনেক নেতাকর্মী ছুটে এসেছেন বিএনপির ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com