• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচীর ঘোষণা ১২ দলীয় জোটের

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:০০
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:০০

9666362 1

ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচীর ঘোষণা ১২ দলীয় জোটের

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।

শুক্রবার (২৮ জুলাই) বাদ জুমা রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।

আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে ওলামায়ে ইসলাম, মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালেহ উদ্দিনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

মহাসমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ঘরে ফিরে যাব না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com