• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পলাতক তারেকের ইশারায় মামা বাড়ির আবদার নিয়ে এসেছে বিএনপি: আব্দুর রহমান

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:১২
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:১২

96663696 2 9

পলাতক তারেকের ইশারায় মামা বাড়ির আবদার নিয়ে এসেছে বিএনপি: আব্দুর রহমান

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, যারা স্বাধীনতা অর্জন লুণ্ঠন করতে চায় তাদের বিরুদ্ধে আজ আপনারা এখানে এসেছেন। বিএনপি সন্ত্রাস নৈরাজ্য আর আগুনসন্ত্রাস করে শত শত মানুষ হত্যা করেছিল, তারা আজ মাঠে নেমেছে। তাদের দাবি হলো, শেখ হাসিনার নাকি পদত্যাগ করতে হবে। দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনাকে শাসনভার দিয়েছে। পলাতক তারেকের ইশারায় তারা মামা বাড়ির আবদার নিয়ে এসেছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, বিএনপির কখনো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। নেতৃত্ব শূন্যদল, তাই নৈরাজ্য সৃষ্টি করে, পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, তাদের (বিএনপি) দিকে দৃষ্টি রাখার পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। বঙ্গবন্ধুর সন্তানরা বেঁচে থাকতে তাদের পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসতে দেবে না।

আগামী নির্বাচনে দেশের মানুষ পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com