• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশে বৃষ্টি আল্লাহর রহমত : শামা ওবায়েদ

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:২৩
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:২৩

96665260

সমাবেশে বৃষ্টি আল্লাহর রহমত : শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার পর ঝুম বৃষ্টি নামে। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত থাকেন। এসময় বক্তব্য রাখেন শামা ওবায়েদ।

মহাসমাবেশে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম খুন করে ১৫ বছর ক্ষমতায় বসে আছে। এ স্বৈরাচার শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘এক দফা’ দাবিতে এ মহাসমাবেশ করছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com