• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকারের ওপর অনাস্থা প্রস্তাব করছি: মঈন খান

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৭:২২
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৭:২২

96665874 5

এই সরকারের ওপর অনাস্থা প্রস্তাব করছি: মঈন খান

নিউজ ডেস্ক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বিগত এক বছর যাবৎ এই সরকারের ওপর অনাস্থা দিয়েছি। আজ এই সরকারের ওপর আবার অনাস্থা প্রস্তাব করছি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করা হয়েছে।

‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনে একদফার এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই সমাবেশ প্রমাণ হয়েছে, বাংলাদেশে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না। এই সরকার আমাদের কথা বলতে দেয় না। আর বিগত এক বছর যাবৎ আমরা এই সরকারের ওপর অনাস্থা দিয়েছি। আজ এই সরকারের ওপর আবার অনাস্থা প্রস্তাব করছি।

মঈন খান বলেন, এখান এই সরকারকে একটি বার্তা জানাতে চাই, আপনারা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। আর আমরা দেশে গণতন্ত্র নতুন করে কায়েম করবো।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিদিন এই সরকারকে নামাই। কিন্তু বক্তব্যে কি এই সরকার নামবে? আজকে কিন্তু যুদ্ধের ময়দানে আছি। ৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। এখনো গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, এই সরকারের পতন না করে আপনারা ঘরে ফিরে যাবেন না।

কোনো কর্মসূচি আসলে আপনারা থাকবেন, থাকবেন? এ সময় কর্মীরা বলেন, থাকবো। তাই সরকারের পতন না দেখে আপনারা ঘরে ফিরবেন না।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ, আবদুস সালাম আজাদ, মাহবুবুর রহমান শামীম, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন, মোস্তাক মিয়া, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষকদলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com