• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধোলাইখালে শটগানের গুলিতে আহত হয়ে ঢামেকে ৬

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ২:২৩
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ২:২৩

9666523 2 4

ধোলাইখালে শটগানের গুলিতে আহত হয়ে ঢামেকে ৬

নিউজ ডেস্ক

রাজধানীর ধোলাইখালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় পুলিশের শটগানের গুলিতে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তাদের ঢামেকে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), কেন্দ্রীয় ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮) এবং যুবদল কর্মী ওবায়দুল (৪০)।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। তারা দাবি করেন, এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি ও ইট পাটকেলে আঘাতে তারা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের শরীরে শটগানের গুলি এবং ইট-পাথরের আঘাত রয়েছে। তারা হাসপাতালে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রাজধানীর ধোলাইখাল মোড়ে প্রায় ১ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সড়ক ছেড়ে সরে যান বিএনপি নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। পরে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com