• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হত্যার উদ্দেশ্যেই আমার ওপর হামলা: নুরুল হক নুর

প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:৪৫
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৭:৪৫

9663696 3

হত্যার উদ্দেশ্যেই আমার ওপর হামলা: নুরুল হক নুর

নিউজ ডেস্ক

হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই আমার ওপর হামলা করা হয়েছিল। সরকার পতনের আন্দোলন করার কারণেই বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে বাসায় ফেরা ও চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হামলা, মামলা ও নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে। তারা আগামীবার ক্ষমতায় থাকলে কারও রেহায় নেই। পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় সরকারের। সরকাকে অনুরোধ করবো দেশে সংঘাত-সহিংসতা উসকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনে দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা রাজপথে নেমে আসুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com