• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১০:৪৯
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১০:৪৯

966859

আ’লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু ভারত নয়, আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনও সফর করেছে। নিয়মের অংশ হিসেবেই এটা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ওরা আসে আমরা যাই, চীনের সাথেও সফর বিনিময় হয়েছে। এর আগে আমাদের এক সভাপতিমন্ডলীর সদস্যের নেতৃত্বে কানাডা গিয়েছে আমাদের প্রতিনিধি দল, এবার আবার আমাদের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে। আমাদের পক্ষ থেকে একটা নিয়ম আছে। করোনার কারণে আমাদের নিয়মটা দেরিতে পালন করছি। আমাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল গেলো আর ওদের (বিরোধীদের) চোখে-মুখে সারারাত দুশ্চিন্তায় ঘুম নেই। ভারতে প্রতিনিধি পাঠিয়ে আবার কী করছে! ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ! আমরা জনগণের সাথে আছি, জনগণের ফরমায়েশে চলি।’

ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন করেছে বলে জানিয়ে
ওবায়দুল কাদের বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। ক্যাবিনেটে প্রস্তাব পাস হয়েছে। নতুন প্রস্তাবনা এখনো আসেনি। আমার সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক, এটা আমি জনগণের কাছে শুনবো। সেখানে যদি কোনো কারেকশনের দরকার হয়, সেটা আমি করব। এটাই জনগণের সরকার।’

তিনি বলেন, ‘সাইবার চার্জ যাদের বিরুদ্ধে আছে, তাদের বিচার কি বাংলাদেশে হবে না? তাদের বিরুদ্ধে কি অভিযোগ আসবে না? ঢালাওভাবে এ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সেজন্য নতুন করে রিকাস্ট করা হচ্ছে।’

মানবাধিকারের ছবক দেয়া দেশেই গণতন্ত্র নেই, খুন বাড়ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা মানবাধিকারের ছবক দেয় তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারছে না?’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব রাজনীতিতে আজ যারা মোড়ল, মাতব্বর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার নেই। সেখানে গণতন্ত্র নেই এবং খুনের সংখ্যা বাড়ছেই। তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয় কিন্তু তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। তারা ইসরাইলকে থামায় না। এ সময় মানবাধিকার কোথায় থাকে?

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com