• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা: রিজভী

প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ১:৫১
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ১:৫১

96663696 13

চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা: রিজভী

নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমার-আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে। এই বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এইবার শেখ হাসিনা যে নির্বাচন দিবে চুপ থাকলে হবে না, শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে তার নির্বাচন হতে দিবে না। যতক্ষণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়, শেখ হাসিনা পদত্যাগ না করে। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই করবো, এটা আমাদের অঙ্গীকার।

চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা পাচার হয়ে গেল। তখন যিনি গভর্নর ছিলেন আতাউর রহমান তার দায় নেই? সেখানে তার তো দায় আছে, তিনি গভর্নর থাকা অবস্থায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে গেল। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ চোরদেরকে মর্যাদা দেন কে? শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের নেতাদেরকে ধরে নিয়ে গুম করা হয় চার/পাঁচ দিন, তারপরে বলা হয় উনি গোয়েন্দা হেফাজতে আছে। এর কয়েকদিন পর থানায় দেয়া হয়। আমরা জানি গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবি অফিস বিরোধী দলের জন্য একটি আতঙ্ক ঘর। অনেক আয়না ঘর সেখানে রয়েছে। আর এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল। অনেক বিভ্রান্তি তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে অপরাধস্ত করার জন্য শুধু মিথ্যা মামলা জুলুম নির্যাতনই করছে না অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন, আপনি সম্রাটের মতো আজীবন ক্ষমতা ভোগ করবেন সুষ্ঠু নির্বাচন দিবেন না। আর আপনি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে রেজিনচেঞ্জের ষড়যন্ত্র পান। আপনারা বিনা ভোটের এমপি নিশিরাতের এমপি কয়দিন আগে না; মেনন সাহেব আপনি নিজেই বলেছিলেন ১৮ সালে কোন নির্বাচন হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয়নি।

রিজভী বলেন, যখনই বাংলাদেশে অবাক সুষ্ঠু নির্বাচনের কথা কেউ বলেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক বা অন্য কোন গণতান্ত্রিক দেশ তখনই সেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য খুঁজেছে এই ফ্যাসিবাদী সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যান মাজিনা, তিনি যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, কাজের বুয়া মর্জিনা।

‘উনি যখন দিল্লিতে গেছেন বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলতে তখন অনেকেই বলেছেন ড্যান মজিনা বিএনপির নাকি স্থায়ী কমিটির সদস্য। আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয় তখন ছড়িয়ে দিচ্ছে তারা নাকি আমাদের সেন্টমার্টিন নিতে চায়; অথচ তারা বলছে বাংলাদেশের স্বার্বভৌমত্বের প্রতি তাদের কোন আগ্রহ নেই।

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট নিয়ে গেছে মন্ত্রণালয় থেকে সে প্রজেক্ট হচ্ছে ৪২ কোটি টাকার তার কন্সাল্টেন্ট ধরেছে ১৭ কোটি টাকা তাহলে কাজ হবে কীভাবে। এইটা হচ্ছে শেখ হাসিনার আমল। ৭০০ টাকা কেজি কাঁচামরিচ এইটা ডাকার জন্যই তারেক রহমান এবং জোবাইদা রহমানকে সাজা দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com