এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রাথমিক ভাবে ২৮কোটি টাকা ব্যায়ে ১২ বিঘা জমির উপর নির্মিত হতে যাচ্ছে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আন্ত:জেলা বাস টার্মিনালেটলের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিন সিটি কপোরেশনপর মেয়র শেখ ফজলে নুর তাপস।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকতা ছাড়াও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ অনেকে।
ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এই টামিনাল প্রাথমিক ভাবে আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে বাস চলাচলের উপযোগি করে গড়ে তোলা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, ১৯৮৪ সালে সায়দাবাদ বাড়স টার্মানিল নির্মানের পর আর কেউ ঢাকায় বাস টামিনাল নির্মান করার উদ্দ্যেগ গ্রহন করেনি। যে কারনে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃংখলা নেই। নগর পরিবহন ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনতেই ঢাকা বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মান করা হচ্ছে।
তিনি বলেন, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল থেকে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার গণপরিবহন চলাচল করবে। এটি নির্মিত হলে ঢাকা সায়দাবাদ বাদ টার্মিনাল থেকে নগর পরিবহন সেবায় নিয়োজিত বাস শুধু চলাচল করবে। ঢাকায় যাত্রীরা যাতে নিরাপদে কাচঁপুর বাস টার্মিনালে এসে দুরপাল্লার বাসে সহজে আসতে পারে সেজন্য নগর পরিবহনের বাস সায়দাব থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে।
তিনি আরো বলেন, এটি একটি যুগান্তকারি উদ্যোগ। কাচঁপুর বাস টার্মিনাল নির্মান কাজ শেষ হলে ঢাকার যানজট কবে আসবে এবং নগর পরিবহনে শৃংখলা ফিরে আসবে বলে।
মেয়র বলেন, রাজধানী ঢাকার বাইরে ঢাকার চারপাশে আন্তজেলা আাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মানের উদ্যেগ নিয়েছে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশন। তারই প্রথম উদ্দ্যেগ কাচঁপুরে বাস টার্মিনাল নির্মান কাজ।
তিনি বলেন, আগামী ছয় মাস অথাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মান, চালক ও হেলপার কর্মচারীদের জন্য ছাউনি নির্মান করা সহ বাসটার্মনালে বাস রাখার উপযোগী করে তোলা হবে। সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির উপর সিটি কড়পোরেশনের নিজস্ব অথায়নে ২৮ কোটি টাকা ব্যয় হবে।
ঢাকায় গণপরিবহনে শৃংখলা ফিরিয়ে আনতে যে কোন উদ্দ্যেগের পাশে থাকবে বলে জানান সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ।
সড়ক ও জনপথ বিভাগের যে জায়গা কাচঁপুট আাস টার্মিনাল নিমিত হচ্ছে এখান থেকে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১হাজার যাত্রবাহী বাস চলাচল করবে। এই বাসগুলো ঢাকায় বাইরে চলে আসলে ঢাকায় যানজট অনেকাংশে কমে আসবে বলে জানান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহানা ফিরদৌস।












