• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণঅভ্যুত্থানে এ সরকারের পতন ঘটবে: সালাম

প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৮:৩০
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৮:৩০

 

নিউজ ডেস্ক
বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কোনো স্বৈরাচার সরকারই ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে না। জনতার আন্দোলনে তাদের পতন হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে।

তিনি বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অত্যাচারের পথ বেছে নিয়েছে। লুটপাট আর দুর্নীতির বিচার থেকে রক্ষা পেতে সরকার ক্ষমতায় থাকতে মরিয়া।

বুধবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী শুক্রবার রাজধানীতে বিএনপির একদফা দাবিতে গণমিছিল সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

সালাম বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি মিছিলের নামে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। শান্তি সমাবেশের নামে তারা নিজেরা নিজেদের কর্মীকেও হত্যা করছে। এই আওয়ামী লীগ ’৭১-এর স্বাধীনতাবিরোধীদের মতো শান্তি বাহিনীর ন্যায় ভূমিকা পালন করছে।

তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা ছিলেন রাজাকার। আজও যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিরোধিতা করবেন তারাও দেশ এবং জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন। রাজাকারদের যেমন বিচার হয়েছে, একই ভাবে গণতন্ত্রবিরোধীদের বিচারও এ বাংলার মাটিতেই হবে।

মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় যৌথসভায় আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, মনির হোসেন চেয়ারম্যান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টু, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, কৃষকদলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, পূর্বের সদস্য সচিব আল-আমীন এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রফিক প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম