• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণমিছিলের নামে মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: তথ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ১:১৮
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ১:১৮

6C489A07 DBDE 4CB2 AFF5 BCA468157D45

গণমিছিলের নামে মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপির গণমিছিলের নামে দেশ ধ্বংসের পরিকল্পনায় মানুষের ক্ষতি করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণে সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হওয়া ছাড়া কোনো নির্বাচনেই অংশগ্রহণ করা যায় না সেটা করার কোনো যুক্তি নেই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সহযোগিতা ছাড়া বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে সকলকে উজ্জীবিত করতে পারতেন না। এ দেশের মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পাকিস্তানিদের কাছে ক্ষমতার লোভে আপোষ করেনি তিনি চেয়েছেন এ দেশের মানুষের স্বাধীনতা।’

নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে তার সুনাম সমান ছড়িয়েছে বিশ্বব্যাপী।’

তিনি বলেন, ‘বিএনপি গণ মিছিলের নামে দেশ ধ্বংসের পরিকল্পনায় উঠে পড়ে লেগেছে। গরমের ছেলের নামে মানুষের ক্ষতি করলে আমরা তাদের ছেড়ে দিব না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশীদের কাছে গিয়ে বিএনপি সুবিধা না পেয়ে ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে। এ দেশ বাংলাদেশের মানুষের। এ দেশের জন্য বিদেশীদের কাছে নয় প্রয়োজনে মানুষের কাছে যেতে হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনেই প্রমান হবে বিএনপি বর্জন করলেও নেতা কর্মীরা নির্বাচন বর্জন করবে না। আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি খাদে পড়ে যাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com