• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ২:৩৯
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ২:৩৯

98555774

বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে পূর্বষোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১১ আগস্ট) বাদ জুম্মা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একই সঙ্গে গণমিছিলটি শুরু করবে দলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিল কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মী। এ সময় কারও কারও হাতে ছাতা দেখা যায়। তবে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী আসছেন।

966636 11

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে রয়েছেন ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। এতে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com