• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁদাবাজ টেন্ডারবাজ লোকেরা আজ আ’লী‌গের এমপি : আলাল

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৩:৩১
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৩:৩১

9666859 11

চাঁদাবাজ টেন্ডারবাজ লোকেরা আজ আ’লী‌গের এমপি : আলাল

নিউজ ডেস্ক
বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড সৈয়দ মোয়াজ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, সব জায়গায় অনিয়ম দুর্নীতি চলছে। যে কারণে সর্বত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবকিছুকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাই এখন বাংলাদেশের চিকিৎসা দরকার।

শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সংকট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে পোস্ট অপারেটিভ ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে পরিণত করেছে। এখন মানুষ স্বাভাবিক ভাবে চিন্তাও করতে পারছে না। মানুষ ঠিকমতো খেতে পারছে না। এক ডিমের দাম ১৫ টাকা। মাছ মাংসের দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরে। আসলে এসব দুর্ভিক্ষের ইঙ্গিত।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, চাঁদাবাজ টেন্ডারবাজ লোকেরা আজ আওয়ামী লী‌গের এমপি। দে‌শে তো দূর্নী‌তি চল‌বেই। দেশের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে সেদিকে তা‌দের খবর নেই। এক কথায় সব জায়গায় অনিয়ম দুর্নীতি চলছে। যে কারণে সর্বত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবকিছুকে ধ্বংস করেছে। তাই এখন বাংলাদেশের চিকিৎসা দরকার। এটা যারা করেছেন তাদের বিদায় ছাড়া উপায় নেই।

তিনি বলেন, সরকার বিদেশীদের কথাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কখ‌নো দে‌খি গোলাগ‌লি আবার দে‌খি গালাগা‌লি। তারা আওয়ামী লীগ সকালে গালাগালি করে বিকেলে গোলাগলি ধরে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, বিএমএ‘র সাবেক সভাপতি একেএম আজিজুল হক, সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের উপদেষ্টা ডা. শহীদুর রহমান, সহ-সভাপতি ডা. ওবায়দুল কবির খান, ডা. সিরাজুল ইসলাম, ডা. শহীদুল আলম, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, যুগ্ম মহাসচিব ডা. মো. শেখ ফরহাদ, ডা. শহীদুল হাসান বাবুল, ডা. আদনান হাসান মাসুদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী এমএ হানিফ, বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. আজহারুল ইসলাম, ডা. আশফাক নবী কমল প্রমুখ। এসময় ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com