• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার হঠানের একমাত্র পন্থা রাজপথে আন্দোলন: আমির খসরু

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৫:০০
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৫:০০

988857

সরকার হঠানের একমাত্র পন্থা রাজপথে আন্দোলন: আমির খসরু

নিউজ ডেস্ক

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, ‘ফ্যাসিবাদের এই সরকারকে হটানো ছাড়া অন‌্য কোনো বিকল্প নাই। আর হঠানের একমাত্র পন্থা হলো রাজপথে আন্দোলন।’

শনিবার (১২ আগস্ট) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর-রুনি হলে ‘গণত্রান্ত্রিক বাম ঐক্য’ উদ্যোগে স্বৈরশাসক হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ১ দফার দাবিতে রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের এই সরকারকে হটানো ছাড়া অন‌্য কোনো বিকল্প নাই। আর হঠানের একমাত্র পন্থা হলো রাজপথে আন্দোলন। ১৯৭১ সালে যেমন মেজর জিয়ার নেতৃত্বে সবাই একত্রিত হয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে ঠিক অনুরূপভাবে এই ফ্যাসিবাদের সরকারকে হঠানোর জন্য সবাইকে একত্রিত ভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তি‌নি ব‌লেন, ‘এই সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, সকল নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। একমাত্র জনগণই পারে কেবল গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ডেকে আনতে। আমাদের গতকালের আন্দোলনে রাজপথে থেকে আমরা একটা স্লোগান বেশি বার দিয়েছি আর তা হল, ‘শেখ হাসিনা ভোট চোর-শেখ হাসিনা ভোট চোর’। আপনারা যদি প্রত্যেকে নিজ জায়গায় অবস্থান করে আপনার পরিবারের সব সদস্যগন প্রতিদিন সকাল ১০ টায় নিজ বাসার বারান্দায় অথবা ছাদে উঠে এই একটি স্লোগান দিতে পারেন, ‘শেখ হাসিনা ভোট চোর’। দেখবেন এই স্লোগানের মাধ্যমে আবার মানুষ একত্রিত হবে, মানুষের মধ্যে আন্দোলনের ভাব জেগে উঠবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com