• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৭:১৯
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৭:১৯

966653 4

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গেই নতুন করে চুক্তি করবে না বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালান্সড (ভারসাম্যমূলক) বৈদেশিক নীতি মেনে চলছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি। দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি।’

আসন্ন ব্রিকস সন্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে, তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহণ করবে যেখানে এতগুলো দেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরনের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com