• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে আইনের শাসন নেই: আমীর খসরু

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১২:২৭
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১২:২৭

96665896 5

দেশে আইনের শাসন নেই: আমীর খসরু

নিউজ ডেস্ক

আইনের শাসন নেই বলে মানুষ অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অস্বস্তিকর অবস্থা থেকে দেশ রক্ষায় রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

গত ১৩ জুলাই লিফলেট বিতরণের সময় ক্ষমতাসীনরা কুপিয়ে লিটন মণ্ডলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে বলে অভিযোগ উঠেছে। লিটন ঝিনাইদহ সদরের পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আশ্বস্ত করে বলেন, ‘বিএনপি, এ দেশের মানুষ ও বিশ্ববাসী তাঁর (লিটন) সঙ্গে রয়েছে। মনোবল শক্ত রাখতে হবে।’

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুনুর রশিদ মোল্লা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা লিটনের হাত ও পায়ে এখন পর্যন্ত পাঁচটি অস্ত্রোপচার করেছেন।

একইদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের আলোচনা সভায় আমীর খসরু বলেছেন, সরকার সব নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করেছে। জনগণই গণআন্দোলনে তাদের পতন ডেকে আনবে।

এ সময় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com