• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়েছে ঢাবি ছাত্রদল

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৭:৩৩
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৭:৩৩

JCD

বিএনপি নেত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়েছে ঢাবি ছাত্রদল

নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সম্প্রতি বিএনপির নারী নেত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতামূলক মন্তব্য করে রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করেছেন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতাদ্বয় বলেন, হাছান মাহমুদের এই মন্তব্য আওয়ামী লীগের নারীবিদ্বেষী রাজনীতিরই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতাদের এরূপ কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদের তৃণমূল এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও যৌন হয়রানির মতো ভয়াবহ অপরাধে জড়িত হচ্ছে।

তারা আরো বলেন, হাছান মাহমুদ সরকারের মন্ত্রী পদে থাকার এবং রাজনীতিতে অংশগ্রহণ করার নৈতিক যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তার সম্পর্কে আওয়ামী লীগের মরহুমা নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘ওর মতো বেয়াদব আমি আর দেখিনি। সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব।’

বিবৃতিতে ঢাবি ছাত্রদলের নেতারা হাছান মাহমুদের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে দেশের সকল নারীর কাছে ক্ষমা চাওয়ার জোর দাবি জানিয়ে হাছান মাহমুদ ‘গেস্ট লেকচারার’ হিসেবে যেসব প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে তার ক্লাস বর্জন করারও আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com