• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

১২ ঘণ্টার বৈঠকেও হয়নি সমাধান

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৫:১৮
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৫:১৮

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন।

ঘটনার সূত্রপাত হয় গেল ৪ আগস্ট। সেদিন আদিব হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের সেটে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। জানা যায়, তিনি নাকি শুটিংয়ের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি সিনিয়র শিল্পীকে ছেড়ে কথা বলেননি। এমনকি সেটে পুলিশও আসে।

এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের নেতারা। সংগঠন তিনটি গতকাল (১৩ আগস্ট) আরশ-চমক-আদিব দ্বন্দ্বের সমাধানের লক্ষ্যে বসেছিল এক টেবিলে। কিন্তু হয়নি কোনো সমাধান।

রাজধানীর নিকেতনে সকাল ১১টায় এক হন তিন সংগঠনের নেতারা। পরে বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত হন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা। এরপর ঘটনার সঙ্গে জড়িত নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে বৈঠক। কিন্তু রবিবারের (১৩ আগস্ট) দীর্ঘ ১২ ঘণ্টার এই বৈঠকে আসেনি কোনো সমাধান। ফলে ফের বৈঠকে বসার সিধান্ত নিয়েছে সংগঠন তিনটির নেতারা।

এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে বলেন, সমাধান হয়নি- এমনটা বলা যাবে না। যেহেতু ঘটনাটি জটিল তাই আমরা শুরু থেকেই এটি গুরুত্ব নিয়ে দেখছি। এখন গতকাল যে সিদ্ধান্তে আমরা এসেছি, তাতে কারো একটু মনঃপূত হয়নি। তাই আমরা বিষয়টি নিয়ে সবার সঙ্গে আরও কথা বলছি। আশা করি, আজ সন্ধ্যায় বা আগামীকালই আমাদের সিদ্ধান্তের কথা জানানো হবে। আর এটি নেওয়া হবে সবার সম্মতিক্রমেই।’

তবে জানা গেছে বিষয়টির শেষ পর্যন্ত সমাধান হয়নি। বৈঠকে চমক সমঝোতার জন্য কিছু টাকা দিতে চেয়েছিলেন আদিব হাসানকে। কিন্তু আদিব টাকা না, ঘটনার উপযুক্ত বিচার ও দোষীর শাস্তি দাবি করে টাকা নিতে অসম্মতি জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম