• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:০৫
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:০৫

 

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানা থাকার সন্দেহে অভিযানে নেমেছে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দল।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিটিটিসি দল। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সহযোগিতায় ১৭ জন জঙ্গিকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় সিটিটিসি দল ঘটনাস্থল আসে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম