• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:১১
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:১১

9685 5

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুগন্ধা পরিবহনের বাস চালক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬জন নেতাকর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর টু সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর উদ্যেগে এই কর্মসূচির আয়োজন করা হয়। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলায় নেতাকর্মিদের আনার জন্য যাচ্ছিল।
খবর পেয়ে সুধারম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com