• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিমের হত্যাকাণ্ডের বিচারের দাবি

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১:৪৯
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১:৪৯

 

নিউজ ডেস্ক
গত ২৮ জুলাই গুলিস্তানে রাজনৈতিক সমাবেশ চলাকালে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিমের হত্যাকাণ্ডের বিচারের জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য। বুধবার (১৬ আগস্ট) প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

ঐক্যের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ জুলাই জ্বরে আক্রান্ত হাফেজ রেজাউল করিম ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। ফেরার পথে গুলিস্তানে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, রেজাউল করিম কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না। তা সত্ত্বেও আওয়ামী সন্ত্রাসীরা রেজাউলকে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন পরিষ্কার। কিন্তু হত্যাকাণ্ডের ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আমরা মনে করি, অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের এই নীরবতায় মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে।

শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। আমরা রেজাউল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে রেজাউলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি করছি।

দাবির অংশ হিসেবে আগামী ১৮ আগস্ট বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী ২৪ আগস্ট শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকি, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি তানজিল আমির, ছাত্র জমিয়তের বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম