• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে পিকনিক

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৫:৩৪
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৫:৩৪

9658

স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে পিকনিক

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

স্পেনের মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসি কর্তৃক ১৪ই আগস্ট রোজ সোমবার পিকনিকের আয়োজন করা হয় l মাদ্রিদ কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে তিনটি বাস নিয়ে ১৮০ জনের বহর মাদ্রিদ থেকে বেনিড্রম উদ্দেশ্যে গাড়ি যাত্রা শুরু করে বৃহত্তর কুমিল্লার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ্জামান মিয়া, বিশিষ্ট রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব সায়েম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল মিয়া, বিশিষ্ট রাজনীতিক নেতা মাঈনউদদিন আল কাদরী, তরুণ উদীয়মান নেতা সাকিব আহমেদ,বিশিষ্ট রাজনীতিক নেতা সাইফুল ইসলাম সোহাগ এর সার্বিক তত্থাবধানে মাদ্রিদ কমিউনিটির নারী-পুরুষ শিশুরা বেনিদ্রাম সমুদ্র সৈকতে দুপুরের খাবার খেয়ে সমুদ্রর পানিতে গোসল উপভোগ করেন l

এছাড়া প্রাইভেট পাঁচটি গাড়ি বিভিন্ন পরিবার অংশগ্রহণ করে পিকনিকে l
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল সহ কোষাধক্ষ্য পিয়াস পাটোয়ারী গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক সিপার আহমেদ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ডালি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্প্যানিশ সদস্য নূর মোহাম্মদ প্রিন্স সহ আরো অনেকে বক্তব্য রাখেন l ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন এইবার আমরা তিনটি বাস নিয়ে বেণীড্রম সমুদ্র সৈকতে পিকনিক উপভোগ করলাম ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা আগামীতে আরও বৃহত্তর আকারে আগামী বছরে পিকনিক করবো ইনশাল্লাহ

উপস্থিত পিকনিকের সবাই সুন্দর শৃংখলভাবে পিকনিক আয়োজন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসিকে ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com