• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে অত্যাধুনিক বড় ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করা হলো:সেনা প্রধান

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৬:১০
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৬:১০

9685 6

বাংলাদেশে অত্যাধুনিক বড় ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করা হলো:সেনা প্রধান

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে এই প্রথম এতো বড় অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করা হলো। বুধবার সকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসে অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জসহ নবনির্মিত স্থাপনাসমূহ উদ্বোধন কালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন এসব কথা বলেন।এই নবনির্মিত অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জে বৈরী আবহাওয়ায় ও ১০০ মিটার দূরত্ব থেকে ফায়ারিংসহ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু পরিবর্তনের সুবিধা বিদ্যমান রয়েছে। যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন। এ ছাড়াও সেনাবাহিনী প্রধান জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান, গ্যারিসন কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযুগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন বলে উল্লেখ করেন। পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড ভবিষ্যতে এই এলাকার মানবিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে আরও সুদূর প্রসারী ও কার্যকরী ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় সেনানীরা জাতীয় যেকোন দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক বৃন্দ এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com