• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধুকে হত্যা করে তারা একটি আদর্শকে খুন করতে চেয়েছিল- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১:২৪

9601 3

বঙ্গবন্ধুকে হত্যা করে তারা একটি আদর্শকে খুন করতে চেয়েছিল- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর চামড়া গুদাম এলাকায় মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ইয়াসিন আরাফাত শাওনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও গণভোজের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন,বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে। ব্যক্তি বঙ্গবন্ধুকে খুন করে তারা একটি আদর্শকে খুন করতে চেয়েছিল। কিন্তু এ দেশে তা কখনও সম্ভব হবে না। স্বাধীনতার আদর্শকে নিরঙ্কুশ করতে এখন আমাদের প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। আর সে আদর্শ হলো গণমানুষের ভাত-কাপড় নিশ্চিত করা, কৃষকের হাতকে শক্তিশালী করে তোলা, আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা, সমাজের ধনী-দরিদ্র বৈষম্য দূর করা। এসব বাস্তবায়ন করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে জাতি হিসেবে আমরা জনকের খুনের দায় কিছুটা হলেও শোধ করতে পারব।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সমাজের অসহায় ও হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করেন প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com