• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাম্প্রদায়িকতাকে ধারণ করা পশুতুল্য: রাজ্জাক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৮:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৮:৫৪

96666636

সাম্প্রদায়িকতাকে ধারণ করা পশুতুল্য: রাজ্জাক

নিউজ ডেস্ক

যারা সাম্প্রদায়িকতাকে ধারণ করে তাদেরকে পশুর সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা সাম্প্রদায়িকতাকে ধারণ করে তারা পশুতুল্য। আমি তাদেরকে ঘৃণা করি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

নেতাকর্মী উদ্দেশ্যে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আসুন আজ শপথ নেই, জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। আজ আবার শপথ নিন, ধর্মীয় জঙ্গিদের বাংলার মাটি থেকে উৎখাত করব, এটাই হোক আমাদের শপথ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আমরা দেখেছি ৭৫ এর পর ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের দর্শনকে ধ্বংস করতে থাকে। ২০০১ সালে একটি নীলনকশা নির্বাচনের মাধ্যমে তারা চেয়েছিল আওয়ামী লীগকে শেষ করবে।’

জিয়াউর রহমান, মোশতাক তারা সংবিধানকে রক্ষার শপথ নিয়েছিল। অথচ তারা তাদের শপথ রক্ষা করেননি বলে মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। এ কারণে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়া হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের মা। এবার শেখ হাসিনা ভোটের মাধ্যমে ক্ষমতা আনতে চাই। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com