• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদফা আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে : সপু

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ১:৫৬
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ১:৫৬

9603 2

একদফা আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে : সপু

নিউজ ডেস্ক

চলমান একদফার আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ফুরিয়ে আসছে। আর বেশি দিন নেই, তাদেরকে ক্ষমতা থেকে যেতেই হবে। ইনশাআল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদফার চূড়ান্ত আন্দোলনে আমরা সফল হব।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজাদ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, জেলা যুবদলের সহসম্পাদক মনির হোসেন পিন্টু, জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মোড়ল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান শেখ, বিএনপি নেতা গোলাম আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com