• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে লাল পতাকা দেখানোর জন্য গণমিছিল: মঈন

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:৩৯
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:৩৯

9888858

সরকারকে লাল পতাকা দেখানোর জন্য গণমিছিল: মঈন

নিউজ ডেস্ক
সরকারকে লাল পতাকা দেখানোর জন্য রাজপথে গণমিছিল করছি এমন মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, আমরা গুলশান-১ নাম্বারে সরকারকে লাল পতাকা দেখানোর জন্য সমবেত হয়েছি। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়।

তিনি বলেন, আজকের সরকার একটি ভুয়া সংসদ তৈরি করেছে দিনের ভোট রাতে করার মাধ্যমে। সেই সংসদে ভুয়া সংসদ সদস্যরা বক্তৃতা দেয়। আমরা এ সরকারকে বলতে চাই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের পাশে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে আয়োজিত গণমিছিল কর্মসূচির পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অংশ নিয়ে মঈন খান বলেন, রাজপথের জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, এই অবৈধ সরকারকে সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। সেই সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি অনুসরণ করে রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com