• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদেশিদের দিকে তাকিয়ে থেকে ঘুম হারাম বিএনপির: কাদের

প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১:৪২
আপডেট: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১:৪২

9636 2

বিদেশিদের দিকে তাকিয়ে থেকে ঘুম হারাম বিএনপির: কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কখনো কোনো মন্তব্য ছিল না। বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে। বিদেশীদের কথা ভাবতে ভাবতে ফখরুলের রাতের ঘুম হারাম।

তিনি বলেছেন, এ দেশের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ জনগণের দিকে তাকিয়ে আছে আর বিএনপি বিদেশীদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম হারাম।

শনিবার (১৯ আগস্ট) সকালে রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে রবীন্দ্র সরোবরে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

কাদের বলেন, গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের বিদেশি শক্তি ক্ষমতায় বসাবে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। ভারত আমাদের বন্ধু। এদেশের স্বাধীনতায় ভারত আমাদের সহায়তা করেছিলো এটাকি অভ্যন্তরীণ হস্তক্ষেপ নয়?

ওবায়দুল কাদের বলেন, কোন কাপুরুষ নেতার নেতৃত্বে কোনো দফা কিংবা কোনো কর্মসূচি বাস্তবায়ন হয়নি, হবেও না। রিমোট কন্ট্রোল লিডারশীপে বাংলাদেশে কোন মূল্য নেই।

তিনি বলেন, সাম্প্রদায়িক বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়। গোলাপবাগে গিয়ে হোচট খেয়ে বিএনপির সকল দফা আন্দোলন ব্যর্থ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মশকবিরোধী অভিযানে যত লোক রয়েছে তাদের গনমিছিলেও তত লোক নেই। ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপি থেকে সাবধান। মানুষের জন্য দুটি শত্রু এক বিএনপি, দুই ডেঙ্গু।

তিনি বলেন, শুধু নিজেদের জন্য নয় মানুষকে বাঁচানোর রাজনীতি করতে হবে। চারদিক থেকে বিপদের সংখ্যা রয়েছে। যেদল করোনা কিংবা যেকোনো বিপর্যয়ে মানুষের পাশে ছিল তার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগে জনগণের প্রতি দায়িত্ববোধ রয়েছে। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ পালিয়ে যায় না, পালিয়ে যায় বিএনপি।

অনুষ্ঠানে ডা. প্রাণ গোপালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com