• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৮

 

নিউজ ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম অংশীদার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, রূপপুর পারমাণবিকের কাজ যথাসময়ে শেষ হবে। পাশাপাশি তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে রূপপুরের অর্থ পরিশোধের আলোচনা চলছে বলে জানান তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথাকথিত ইন্দো প্যাসিফিক আদর্শ দিয়ে চীন-রাশিয়াকে বন্ধুত্বহীন করতে চায় যুক্তরাষ্ট্র।

এর আগে, দু’দিনের সফরে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পাশাপাশি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এরপর দুপুরে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দেবেন। তার আগে সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম