• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ষড়যন্ত্র ছাড়া আর কিছু না: ইনু

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪৬
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪৬

9874589 2

বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ষড়যন্ত্র ছাড়া আর কিছু না: ইনু

নিউজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দল নিরপেক্ষ সরকারের বিষয়ে জামায়াত-বিএনপির দাবি যতই নিষ্পাপ হোক না কেন, তাদের এ দাবি ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচন সময় এগিয়ে আসার সঙ্গে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভার শুরুতে সভাপতির বক্তৃতায় ইনু এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন। হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর আনোয়ার হোসেনসহ অনেকে। সভার শোক প্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

সভায় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সব জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com