• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতিকে পরিশুদ্ধ করতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন: নুর

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৪
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৪

985896 3 1

রাজনীতিকে পরিশুদ্ধ করতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন: নুর

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস মানুষ সমাজের বড় বড় পদে বসে আছে। এ সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে। এক্ষেত্রে ফার্স্টক্লাস শ্রেণির মানুষের ব্যর্থতা আছে। যোগ্য ও শিক্ষিত মানুষ রাজনীতিতে এগিয়ে না আসায় অসৎ, ধান্ধাবাজরা সমাজকে নেতৃত্ব দিচ্ছে। তাই, রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য তরুণদের এগিয়ে আসার প্রয়োজন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আয়োজনে ‘বিচারিক হয়রানি এবং ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আলোকচিত্রী-অ্যাক্টিভিস্ট শহীদুল আলম প্রমুখ।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে সরকার হয়রানি করছে জানিয়ে নুরুল হক নুর বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে সুদখোর বলা হচ্ছে। কিন্তু আমাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় মানুষ তো কোনো না কোনোভাবে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কী এটাকে ইসলামিক রিপাবলিক করতে চায়, যে কারণে সুদখোর বলে পাবলিক সেন্টিমেন্টের জন্য ইউনূস সাহেবকে হয়রানি করতে তাদের খেপিয়ে তুলছেন। তিনি এ কথা কেন বললেন? এটা কী একজন প্রধানমন্ত্রী বলতে পারেন? পারেন না।

সামাজিক নিরাপত্তার অভাবে তরুণরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে আর আসেনা জানিয়ে নুর বলেন, দেশটা তরূনদের কাছে নিরাপদ নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com