• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় সিগারেট নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৭
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৭

 

ভোলা প্রতিনিধি
ভোলায় সিগারেট লুকানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. রাসেল (১৯) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রিয়াজ (২৪) নামে আরেক জেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে প‚র্ব ইলিশা ইউনিয়নের চঠার মাথা মৎস্যঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের বাসিন্দা তোফাজ্জল ভাÐারির ছেলে। আটক মো. রিয়াজ একই এলাকার বাসিন্দা শাহে আলমের ছেলে। তারা দু’জনেই জেলে ও একে আপরের বন্ধু ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কয়েকজন জেলে ওই স্থানের মেঘনা নদীপাড়ে বসে মাছ শিকারের জাল মেরামত করছিলেন। এ সময় সিগারেট লুকানোয় রাসেল মাঝি ও রিয়াজ মাঝির মধ্যে বাকবিতÐা হয়। পরে হাতাহাতি হলে রিয়াজ মাঝি রাসেল মাঝির গলায় ছুরিকাঘাত করেন। রাসেল মাঝি মারাক্তক জখম হলে অন্য জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ মাঝিকে আটক করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছেন। এ ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম